মোস্তাফিজ তাহলে হিন্দি শিখছেন

news-image

স্পোর্টস ডেস্ক : বিদেশ সফরের আগে সমস্যা এড়াতে সে দেশের ভাষা টুকটাক জেনে নেয়াটা জরুরি। তেমনই হচ্ছে মোস্তাফিজুর রহমানের ক্ষেত্রে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে কাটার মাস্টার এখন অবস্থান করছেন ভারতের মুম্বাইয়ে। শনিবার থেকে শুরু হতে যাওয়া আইপিএলের ১১তম আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার কথা রয়েছে তার।

ভাষা ভিন্ন হওয়ায় তাকে নিয়ে সমস্যায় আছে আইপিএলের দলটি। সতীর্থদের মুখের ভাষা বুঝতে মোস্তাফিজের যেমন সমস্যা হয়; ঠিক তেমনি সমস্যা হয় তাদের। যে কারণে মোস্তাফিজকে হিন্দি শেখানোর চিন্তা করছে মুম্বাই ইন্ডিয়ান্স।

মোস্তাফিজের এই ভাষাগত সমস্যা উতরে উঠতে ঢাকা থেকে নাফিস ইকবালকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দলটির কোচের দায়িত্বে রয়েছেন শ্রীলংকান সাবেক তারকা ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে। মূলত তার পরামর্শেই ঢাকা থেকে নাফিস ইকবালকে নেয়া হয়।

মাহেলার সঙ্গে নাফিস ইকবালের সখ্য গড়ে ওঠে গত বিপিএলে। খুলনা টাইটান্সের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। আর সেই দলের কোচ ছিলেন মাহেলা।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা