মেসির বিশ্বরেকর্ডে আর্জেন্টিনার দাপুটে জয়

news-image

অনলাইন ডেস্ক : লিওনেল মেসির নতুন বিশ্বরেকর্ডের দিনে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেছে আর্জেন্টিনা। এই জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্জেন্টিনা। ১৯তম মিনিটে জিওভানি লো সেলসোর গোলে এগিয়ে যায় দলটি। এরপর ৩১তম মিনিটে ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে লাউতারো মার্তিনেস ব্যবধান দ্বিগুণ করেন।

বিরতির পর ৫৫তম মিনিটে মুসা আল-তামারির গোলে ব্যবধান কমায় জর্ডান। তবে ম্যাচের ৬০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামা লিওনেল মেসি শেষ দিকে ফ্রি-কিক থেকে অসাধারণ এক গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন।

এই গোলের মাধ্যমে মেসি বিশ্বকাপের ইতিহাসে টানা সাত ম্যাচে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নতুন রেকর্ড গড়েন। এর আগে ফ্রান্সের জুস্ত ফন্টেইন ও ব্রাজিলের জাইরজিনিয়ো টানা ছয় ম্যাচে গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন।

চলতি বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। গোল্ডেন বুটের লড়াইয়েও তিনি এখন নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে দুই গোল এগিয়ে রয়েছেন।

এই ম্যাচে আর্জেন্টিনার কোচ আগের ম্যাচের একাদশে বড় পরিবর্তন আনেন। অস্ট্রিয়ার বিপক্ষে খেলা দলে নয়টি পরিবর্তন করা হয়। শুরুর একাদশে ছিলেন না মেসি; তিনি দ্বিতীয়ার্ধে নেমেই নিজের স্বভাবসুলভ নৈপুণ্যে দলকে জয় এবং নিজেকে নতুন ইতিহাস উপহার দেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি