মেয়েকে মাইলস্টোনে ভর্তি করাতে চেয়েছিলেন তিশা, ভেঙে পড়লেন কান্নায়

news-image

বিনোদন ডেস্ক : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় যখন সাার দেশে যখন শোকের ছাড়া নেমে এসেছে। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা কান্নায় ভেঙে পড়েন।

লাইভে তিশা বলেন, ‘আপনার যদি বাসায় থাকেন অথবা আপনাদের ওয়ার্কিং স্পেসে থাকেন অথবা যেখানে থাকেন চেষ্টা করবেন উত্তরাতে যে সমস্ত হাসপাতাল গুলোতে মাইলস্টোন স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

অভিনেত্রীর কথায়, ‘আমার মনে হচ্ছে যে তারা আমার সন্তান। দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখুক। এ বাচ্চাগুলো অনেক কষ্ট পাচ্ছে। আমার মেয়েকে ভাবছিলাম মাইলস্টোন ভর্তি করাবো, আমার এটা চিন্তা করতে এখন কলিজা কাঁপছে।’

তিশার ভাষ্যে, ‘আমি আসলে কী করবো, কিছু করার নেই। আমি এখন একটা নাটকের শুটিংয়ে আছি, বসে থেকে একটার পর একটা নিউজ দেখছি। আমি এটা অনুভব করতে পারি, আমার নিজের বাচ্চারা আছে।’

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়।

সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি