মেক্সিকোর পর এবার নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মেক্সিকোর পর এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নিউজিল্যান্ড।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ৭:৪৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১।

ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় অ্যান্টার্কটিক অকল্যান্ড উপদ্বীপ থেকে ২১১ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ভূমিকম্পের সময় বেলক্লুথা, গোর, ইনভারকারগিল, লামসডেন, রক্সবার্গ, তে আনাও এবং তুয়াতাপেরে এলাকায় কম্পন অনুভূত হয়েছে। এছাড়া ওয়েলিংটনেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

এর আগে, মেক্সিকোতে বাংলাদেশ সময় রাত ১১টা নাগাদ ৭.১ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মৃতের সংখ্যা ৫ শতাধিক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান