‘মির্জা টু’: ফের রণমঞ্চে অঙ্কুশ, খলনায়কে যীশুর চমক

news-image

বিনোদন ডেস্ক : বলিউড ও দক্ষিণী সিনেমায় নিজের দাপট দেখিয়ে চলেছেন ওপার বাংলার অভিনেতা যীশু সেনগুপ্ত। কিন্তু হৃদয়ের টান তাকে বাংলা থেকে দূরে থাকতে দেয়নি। তাই এবার রাজকীয় প্রত্যাবর্তন টালিউডে। শুধু অভিনয় নয়, প্রযোজনা ও পরিচালনার ক্ষেত্রেও পা বাড়িয়েছেন অভিনেতা; আর এই প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠেছে অঙ্কুশ হাজরার ‘মির্জা টু’।

প্রথম ‘মির্জা’য় দর্শক দেখেছিলেন অ্যাকশন, আবেগ আর এক দুর্দান্ত ভিলেন কৌশিক গাঙ্গুলিকে। কিন্তু গল্পের স্রোতে কৌশিকের চরিত্রের সমাপ্তি ঘটে। তাই সিক্যুয়েলে আসছে এক নতুন ও তুখোড় ভিলেন। মূলত, সেই ভিলেনই হচ্ছেন যীশু সেনগুপ্ত।

এ প্রসঙ্গে অঙ্কুশ বলেন, ‘যীশুদা আবারও দুর্দান্ত খলনায়ক হয়ে আমার বিপরীতে থাকবেন, আর মির্জাকে সমানে-সমানে টক্কর দেবেন।’

বলিউডে সাফল্যের পর যীশুর এই বাংলা প্রত্যাবর্তন যেন নতুন করে আগুন জ্বেলে দিয়েছে টালিউডে। নতুন বছরের শুরুতেই শুরু হবে শুটিং। এর মধ্যেই দর্শকমনে তৈরি হয়ে গেছে প্রতীক্ষার ঝড়।

এখানেই শেষ নয় চমক। কিছুদিন আগে শোনা যায়, ছবির পরিচালক বদলে যেতে পারেন। কিন্তু গুঞ্জন থামিয়ে অঙ্কুশ নিজেই জানালে, প্রথম ছবির মতোই পরিচালনার দায়িত্বে থাকছেন সুমিত-সাহিল জুটি। আর প্রযোজনার ভার সামলাবেন সানি ঘোষ রায় ও স্নিগ্ধা বসু।

নায়িকা হিসেবে থাকছেন ঐন্দ্রিলা সেন, তবে এবার তার চরিত্র আরও বেশি অ্যাকশন। মুম্বাইয়ের একদল বাঙালি চিত্রনাট্যকার লিখছেন ছবির গল্প, যা নাকি আরও তীক্ষ্ণ এবং নাটকীয় হতে চলেছে বলে মত দর্শকদের।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি