মিনায় হাজীদের খোঁজ নিলেন ধর্মমন্ত্রী

news-image
অনলাইন ডেস্ক : পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মিনায় হাজীদের অবস্থানের মধ্য দিয়ে। সোমবার (২৫ মে) সকাল থেকেই ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে মিনার তাঁবুর শহর। বিভিন্ন তাঁবু ঘুরে বাংলাদেশি হজযাত্রীদের খোঁজখবর নেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

রোববার রাত থেকেই হাজীরা মিনার উদ্দেশে যাত্রা শুরু করেন। ধর্মীয় বিধান অনুযায়ী, সোমবার মিনায় অবস্থান করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন তারা। এরপর মঙ্গলবার আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন হাজীরা। সেখানে খুতবার পর একসঙ্গে যোহর ও আসরের নামাজ আদায় করা হবে।

চলতি বছরের হজের খুতবা প্রদান করবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান শেষে হাজীরা মুজদালিফায় যাবেন এবং সেখানে খোলা আকাশের নিচে রাত কাটাবেন।

পরদিন মিনায় ফিরে বড় জামারায় কঙ্কর নিক্ষেপ, পশু কোরবানি এবং মাথা মুণ্ডনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। জিলহজের ১১ ও ১২ তারিখ হজের আনুষ্ঠানিকতা শেষ করে মিনার কার্যক্রম শেষ হবে।

বাংলাদেশি হাজীদের জন্য ধর্মমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে মিনায় পাঁচ হাজার প্যাকেট উন্নতমানের খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে অনুমতিপত্র ছাড়া কেউ যেন হজ পালন করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে সৌদি প্রশাসন। মিনায় প্রবেশপথে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে এবং প্রত্যেক হাজীর জন্য ‘নুসুক’ কার্ড বহন বাধ্যতামূলক করা হয়েছে।

তীব্র গরমের কারণে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাঁবুর বাইরে কম বের হওয়ার পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। পাশাপাশি ছাতা ব্যবহার ও পর্যাপ্ত পানি পান করার আহ্বান জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি