মিটফোর্ডে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকায় তামার তারের ব্যবসায়ীক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো. সোহাগ নামে এক যুবককে কুপিয়ে ও পাথর দিয়ে মাথা থেতলে হত্যা করেছে দৃর্বৃত্তরা। আজ বুধবার বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে প্রকাশ্যে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঈন ও জনি নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা সূত্রে গেছে, নিহত সোহাগ মিটফোর্ড এলাকায় তামার তারের ব্যবসা করতেন। ওই ব্যবসার আধিপত্য নিয়ে সোহাগ গ্রুপ ও মঈন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলছিল। বুধবার বিকেলে মঈন গ্রুপের সদস্যরা সোহাগকে প্রকাশে কুপিয়ে ও পাথর দিয়ে আঘাত করে মাথা থেতলে হত্যার পর অর্ধনগ্ন অবস্থায় ফেলে যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে ওই যুবককে পিটিয়ে ও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, তদন্তের পর কী নিয়ে এই সংঘর্ষ এবং হত্যাকাণ্ডে কারা জড়িত তা জানা যাবে। এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি