মাহে রমজানের প্রথম দিনে এতিম শিশুদের সাথে ইফতার করেছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার

DCমাহে রমজানের প্রথম দিনে সোমবার সন্ধ্যায় পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) জেলা সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের সাথে ইফতার করেছেন। পুলিশ সুপার এর বাসভবনে প্রায় ১০০ জন এতিম শিশুদের সাথে এই ইফতারের আয়োজন হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি শিশু পরিবারের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আল-মাহমুদ, ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান সহ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, এএসপি(সদর) মোঃ শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এএসপি তাপস রঞ্জন ঘোষ, ডিআইও(১)মোঃ মাইন উদ্দিন খান এবং উক্ত প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। এছাড়া উক্ত ইফতার মাহফিলে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। উক্ত ইফতার মাহফিলে পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম(বার) এতিম শিশুদের উজ্জল ভবিষ্যত কামনা করেন এবং জেলা পুলিশের পক্ষ হতে সরকারি শিশু পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা