মালয়েশিয়ায় বাংলাদেশি ১ হাজার ১৩৬ অবৈধ অভিবাসী আটক

news-image

স্টাফ রিপোর্টার : চলতি বছরের ৬ জুলাই পর্যন্ত মালয়েশিয়ায় ১৭ হাজার ৮৯৬ জন অনিবন্ধিত অবৈধ বিদেশি ডিটেনশন ক্যাম্পে আটক রয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল। ক্যাম্পে আটকদের মধ্যে ১ হাজার ১৩৬ জন বাংলাদেশি রয়েছেন। দেশটির গণমাধ্যম স্টার অনলাইন স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইমিগ্রেশন বিভাগের অধীনে পরিচালিত ২০টি ডিটেনশন ক্যাম্পে অভিবাসীদের রাখা হয়েছে, যার মধ্যে ১৮টি স্থায়ী ডিপো এবং দুটি অস্থায়ী ডিপো রয়েছে। এছাড়া দেশটির বাইতুল মাহাব্বাহ পরিচালিত বিদেশি শিশুদের জন্য ছয়টি শিশু আটককেন্দ্রও রয়েছে। দেশটির পাকাতান হারাপান দলের বুকিত বেনডেরা এলাকার সংসদ সদস্য সাইরলিনা আবদুল রশিদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইমিগ্রেশন বিভাগের আটককেন্দ্রগুলোর মোট ধারণক্ষমতা ২১ হাজার ৫৩০ জন। যেকোনো সময় এসব ডিপোতে ১৬ হাজার থেকে ১৮ হাজার জন পর্যন্ত আটক থাকে, যা গ্রেফতার ও ছেড়ে দেওয়ার ওপর নির্ভর করে।

স্টার অনলাইন জানিয়েছে, সাইরলিনা জানতে চেয়েছিলেন, মোট কতটি আটককেন্দ্র রয়েছে, প্রতিটিতে কয়জন আটক আছেন এবং তাদের মধ্যে কেউ জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) স্বীকৃতি পেয়েছেন কি না। জবাবে মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে মোট আটকদের মধ্যে ৭৮ শতাংশ বা ১৩ হাজার ৯৯২ জন পুরুষ এবং ২২ শতাংশ বা ৩ হাজার ৯৭৪ জন নারী রয়েছে। জাতীয়তার ভিত্তিতে চারটি দেশের নাগরিক ৯০ দশমিক ৭ শতাংশ আটক রয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে মিয়ানমার—যাদের সংখ্যা ৭ হাজার ৪৫৩ জন। এরপরই রয়েছে ইন্দোনেশিয়ার ৩ হাজার ৮১৭ জন এবং বাংলাদেশি ১ হাজার ১৩৬ জন। আটকদের গড় মেয়াদ শূন্য থেকে ৩ বছরের মধ্যে এবং ২০২৫ সালের ৬ জুলাই পর্যন্ত আটকদের মধ্যে কোনো ইউএনএইচসিআর কার্ডধারী নেই। তবে আটকদের মধ্যে মোট ৪ হাজার ৭১৯ জন মিয়ানমারের রোহিঙ্গা রয়েছে বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি