মালয়েশিয়ায় কর্মী যেতে না পারায় দায়ী রিক্রুটিং এজেন্সি: তদন্ত কমিটি

news-image

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অন্তত ২০ হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট হাইকোর্টে দাখিল করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। রিপোর্টে ১৭ হাজার ৭৭৭ জন কর্মী মালয়েশিয়ায় না যেতে পারার ঘটনায় রিক্রুটিং এজেন্সি দায়ী করা হয়েছে।

আজ রবিবার সকালে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়।

এ সময় হাইকোর্ট ১৭ হাজার ৭৭৭ জনকে মালয়েশিয়া পাঠানোর বিষয়ে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা ২৭ আগস্টের মধ্যে তা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছেন।

একই সঙ্গে দায়ী রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।

ভিসাসহ অন্যান্য কাগজপত্র ঠিক থাকার পরেও গত ৩১ মে উড়োজাহাজের টিকিট না পাওয়ায় কয়েক হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি। পরে এর তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়।

গত বছরের ১৬ জুলাই হাইকোর্ট রুলসহ একটি আদেশে ভিসাসহ অন্যান্য কাগজপত্র ঠিক থাকার পরও সম্প্রতি কয়েক হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে না পারার ঘটনায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন।

আগামী ২৭ আগস্ট মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি