মার্চে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে লড়াই, সূচি প্রকাশ

news-image

স্পোর্টস রিপোর্টার : দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় দল। টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় কিছুদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিল টাইগাররা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সূচি অনুযায়ী, ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুরে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।

সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে: ১১ মার্চ
দ্বিতীয় ওয়ানডে: ১৩ মার্চ
তৃতীয় ওয়ানডে: ১৫ মার্চ
বিসিবি আরও জানিয়েছে, ২০২৬ সালে বাংলাদেশ মোট নয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। ঘরের মাঠে পাকিস্তান সিরিজ শেষ হওয়ার পর, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ হলে এপ্রিল মাসে পাকিস্তান সফরেও যাবে বাংলাদেশ দল।

পরিসংখ্যান অনুযায়ী, সর্বশেষ ওয়ানডে সিরিজে পাকিস্তান ২–১ ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছিল। তার আগের পাকিস্তান সফরে টাইগাররা ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল। তবে দীর্ঘ বিরতির পর নিজেদের মাঠে এবার শক্তিশালী প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা