মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে ভবন, নিহত ৫৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নতুন করে আরও ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া সিটির অন্তত ১৬টি ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে তিনটি আবাসিক টাওয়ার।

গাজা সিটির দক্ষিণ রিমাল এলাকার আল-কাওসার টাওয়ারকে লক্ষ্য করে দুই ঘণ্টার মধ্যে ইসরায়েলি বাহিনী একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভবনটি ধ্বংস করে। এই অবিরাম বোমাবর্ষণে হাজার হাজার মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছে।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, শুধু গাজা সিটিতেই রবিবার ৩৫ জন নিহত হয়েছেন। উত্তর গাজা শহর দখল ও জনগণকে উচ্ছেদ করতে ইসরায়েল হামলা জোরদার করেছে।

এছাড়া, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পুষ্টিহীনতায় আরও দুই ফিলিস্তিনি মারা গেছেন। ফলে এ নিয়ে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪২২ জনে।

বাস্তুহারা মারওয়ান আল-সাফি বলেন, ‘আমরা জানি না কোথায় যাব। এই পরিস্থিতির সমাধান চাই। আমরা এখানে মরছি।’

গাজার সরকারি গণমাধ্যম অফিস ইসরায়েলের এই হামলাকে পরিকল্পিত বোমাবর্ষণ হিসেবে আখ্যায়িত করেছে। তাদের মতে, এর উদ্দেশ্য হলো গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুতি।

এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েল সশস্ত্র গোষ্ঠীগুলোকে টার্গেট করছে বলে দাবি করলেও বাস্তবে দেখা যাচ্ছে তারা স্কুল, মসজিদ, হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র, শহর, আবাসিক ভবন, তাঁবু এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবিক সংস্থার কার্যালয় ধ্বংস করছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি