মাওলানা রহমত উল্লাহ’র ইন্তেকাল

rahmatullaনিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বিশিস্ট আলেমেদ্বীন আল্লামা আলহাজ্ব মাওলানা রহমত উল্লাহ (৬৫) শনিবার সন্ধ্যায় ঢাকাস্থ ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নানিল্লা—-রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৭ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষা সচিব, উত্তর জাঙ্গাল এতিমখানা পরিচালক ও শহরের মধ্য মেড্ডার বাইতুল সালাম স্কুল মসজিদের খতিব ছিলেন। রবিবার বাদ জোহর কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে জানাযা অনুষ্ঠিত হয়। এতে ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম সহ শহরের গন্যমান ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন। পরে তার গ্রামের বাড়ি সুলতানপুর উত্তর জাঙ্গালে দাফন সম্পন্ন হয়। জানাযায় জেলার দেড় শতাধিক মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ পাশ্ববর্তী ভৈরব, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, নরসিংদী, মাধবপুর, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, কুমিল্লা, ফেনীসহ বিভিন্ন স্থানের লোকজন জানাযায় অংশ নেয়। জানাযায় ইমামতি করেন মরহুমের পুত্র মাওলানা তৈয়বউল্লাহ।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা