মাংস কাটায় ব্যস্ত অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

news-image

বিনোদন ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উদযাপনের মূল আনন্দই লুকিয়ে থাকে পশু কোরবানি দেওয়া এবং পরবর্তীতে কোরবানির পশুর মাংস কাটার মধ্যে। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও এই আনন্দ থেকে পিছিয়ে থাকেন না। এবার ঈদের দিন তেমনই এক ঘরোয়া ও চিরচেনা রূপে ভক্তদের মাঝে ধরা দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

ঈদের দিন সামাজিক মাধ্যমে তার মাংস কাটার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, এক ঘরোয়া-পরিশ্রমী কন্যার রূপে ধরা দিয়েছেন অপু বিশ্বাস। বাড়ির গ্যারেজ বা গাড়ি পার্কিংয়ের খোলা জায়গায় প্লাস্টিকের ছোট টুলের ওপর বসে মাংস কাটছেন। তার পরনে ছিল জমকালো গোলাপি রঙের একটি শাড়ি এবং গলায় ও হাতে সোনার গহনা।

এ সময় সামনে রাখা একটি বড় কাঠের খণ্ড বা গুঁড়ির ওপর বেশ দক্ষ হাতেই বড় ছুরি দিয়ে মাংস সাইজ করতে দেখা যায় তাকে। তার চারপাশের চাটাইয়ের ওপর রাখা ছিল প্রচুর পরিমাণ কোরবানির কাঁচা মাংস। মাংস কাটার মতো কঠিন কাজের মাঝেও ক্যামেরার দিকে তাকিয়ে অপুর মুখে হাসি দেখা গেছে, যা ভক্তদের বেশ নজর কেড়েছে।

প্রায় প্রতি কোরবানির ঈদেই ছাগল কোরবানি দিয়ে থাকেন এই চিত্রনায়িকা। এবারও তার ব্যতিক্রম হয়নি বলে ধারণা করছেন নেটিজেনরা। ঈদের দিন ভাইরাল হওয়া এই ভিডিওতে অপুর চারপাশে মাংসের স্তূপ এবং তার ব্যস্ততা দেখে তার ভক্তদের ধারণা, পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে এবারও কোরবানি দিয়েছেন নায়িকা।

দীর্ঘদিন ধরেই ঢালিউডের শীর্ষ নায়িকাদের একজন হিসেবে রূপালি পর্দা কাঁপিয়ে বেড়াচ্ছেন অপু বিশ্বাস। তবে রূপালি জগতের ঝলমলে আলোর বাইরে প্রায় যেকোনো বিষয় নিয়েই আলোচনায় আসেন তিনি।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা