মহাখালীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাখালী রেলগেট এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে বেলা সাড়ে ৩টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাখালী রেলগেট এলাকায় বসে পড়েন। এতে ঢাকা থেকে পূর্ব ও পশ্চিমাঞ্চলের কিছু অংশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এদিকে শিক্ষার্থীদের অবরোধে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি