মশা মারলে কি নামাজ ভেঙে যাবে?

news-image

প্রশ্ন: নামাজের মধ্যে যদি মশা কামড়ে বসে, তখন কি সেটি মারা যাবে? মশা মারলে নামাজ ভেঙে যাবে কি না? মশা মারার পরে শরীর বা কাপড়ে রক্ত লাগলে কি হবে?

উত্তর: নামাজের সময় যদি মশা বা অন্য কোনো ছোট পোকা কামড়ে বসে, সেটি মারা গেলে নামাজ নষ্ট হবে না এবং ওজুও ভাঙবে না। কারণ এমন ক্ষুদ্র কাজ নামাজের উদ্দেশ্য বা ফরজের সঙ্গে কোনো বাধা সৃষ্টি করে না।

মশা মারার জন্য সামান্য হাত নাড়ানো বা অন্য কোনো উপায়ে তা তাড়ানো সম্পূর্ণ বৈধ। এতে নামাজের একাগ্রতা কিছুটা কমতে পারে, তবে নামাজ অব্যাহত রাখা যায়।

মশা মারার পরে যদি তার রক্ত শরীর বা কাপড়ে লাগে, তাতেও কাপড় নাপাক হবে না এবং নামাজের কোনো ক্ষতি হবে না। তবে নামাজের সময় চেষ্টা করা উচিত যথাসম্ভব স্থির থাকা, অপ্রয়োজনীয় অঙ্গ-প্রত্যঙ্গ না নড়ানো এবং একাগ্রতা বজায় রাখা।

সূত্র: আল-মুসনফ ২/২৮৪;ফতোয়ায়ে তাতারখানিয়া ১/৪৩২ফতোয়া হিন্দিয়া ১/৪৬;খুলাসাতুল ফতোয়া ১/২২৩।

লেখক: উস্তাযুল হাদিস,জামিয়া মিফতাহুল উলূম নেত্রকোনা

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি