মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২

news-image

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র।

রোববার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

ইসি জানায়, এবারের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছিল ৩ হাজার ৪০৬টি, বিপরীতে দাখিল করা হয়েছে ২ হাজার ৫৬৮টি। এর মধ্যে ১৮৪২টি বৈধ হয়েছে। বাকিগুলো নানা কারণে বাতিল হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা আপিল করতে পারবেন।

অঞ্চল অনুযায়ী বৈধ ও অবৈধ প্রার্থীর সংখ্যা

ঢাকা অঞ্চলে ৩০৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে, বাতিল হয়েছে ১৩৩টি।

চট্টগ্রাম অঞ্চলে বৈধ প্রার্থীর সংখ্যা ১৩৮ জন এবং বাতিল হয়েছে ৫৬টি মনোনয়নপত্র।

রাজশাহী অঞ্চলে ১৮৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল হয়েছে ৭৪ জন প্রার্থীর মনোনয়ন।

খুলনা অঞ্চলে ১৯৬ জন প্রার্থী বৈধতা পেয়েছেন, অবৈধ হয়েছেন ৭৯ জন প্রার্থী।

বরিশাল অঞ্চলে বৈধ প্রার্থীর সংখ্যা ১৩১, বাতিল হয়েছে ৩১ জনের মনোনয়ন।

সিলেট অঞ্চলে ১১০ জন প্রার্থীর আবেদন বৈধ হয়েছে, বাতিল হয়েছে ৩৬ জনের।

ময়মনসিংহ অঞ্চলে ১৯৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে, বাতিল হয়েছে ১১২ জনের।

কুমিল্লা অঞ্চলে বৈধ প্রার্থীর সংখ্যা ২৫৯ জন, বাতিল হয়েছে ৯৭ জনের।

রংপুর অঞ্চলে বৈধ প্রার্থীর সংখ্যা ২১৯ জন, বাতিল হয়েছে ৫৯ জনের।

ফরিদপুর অঞ্চলে ৯৬ জন প্রার্থী বৈধতা পেয়েছেন, বাতিল হয়েছে ৪৬ জন প্রার্থীর মনোনয়ন।

পুরো তালিকা দেখতে এখানে ক্লিক করুন>>>

নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্যে দেখা গেছে, যাচাই-বাছাই প্রক্রিয়ায় মোট ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দিনাজপুর-৩, বগুড়া-৭ এবং ফেনী-১ আসনের ৩টি মনোনয়নপত্র কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।

প্রকাশিত এই ফলাফলের ওপর কোনো প্রার্থীর আপত্তি থাকলে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে ইসি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি