মনিটরিংয়ের আওতায় আসছে ঢাকার সব বাস টার্মিনাল: শিমুল বিশ্বাস

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদের আগেই জরুরি ভিত্তিতে ঢাকা নগরীতে সব বাস টার্মিনাল মনিটরিং ব্যবস্থার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক/ সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে সায়দাবাদ বাস টার্মিনালে ঈদযাত্রা উপলক্ষে ডিএমপি, বিআরটিএ, পরিবহন মালিক শ্রমিকদের নিয়ে বিশেষ সভায় তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান উপস্থিত ছিলেন।

সভায় এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য মহাখালী, গাবতলী, সায়দাবাদ, গুলিস্তান, ফুলবাড়িয়া, সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেল স্টেশনসহ ঢাকা নগরীর গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ও ইলেকট্রনিক মনিটরিংয়ের আওতায় আনার কথা জানান শ্রমিকদের জানানো হয়।

সভায় অজ্ঞান পার্টি, মলম পার্টি, টিকিট কালোবাজারি, যাত্রীর মালামাল চুরি, ছিনতাই, সড়ক পথে দুর্ঘটনা, চাঁদাবাজি, ডাকাতি প্রতিরোধসহ নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমিকদের নানা দিক নির্দেশনা দেন পুলিশ ও পরিবহন মালিক সমিতির নেতারা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি