মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে মাছ ধরা

news-image

চাঁদপুর প্রতিনিধি : জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় শুক্রবার মধ্যরাত থেকে টানা ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। অভিযান বাস্তবায়নে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে মৎস্য বিভাগ ও চাঁদপুর জেলা ট্রাস্কর্ফোস।

২২ দিনের এই নিষেধাজ্ঞায় ইলিশ আহরণ, বিপণন, মজুদ, ক্রয়-বিক্রয় ও সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। মৎস্য সংরক্ষণ আইনে এই নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ভঙ্গকারীরা জেল-জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

এদিকে সরকারের এই পরিকল্পনা বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে চাঁদপুর জেলা মৎস্য বিভাগ ও জেলা ট্রাস্কর্ফোস। ইতোপূর্বে জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনার প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ করে দিতে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে মৎস্য বিভাগ।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ আমাদের সময়কে বলেন, ‘আমাদের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। এই প্রজনন মৌসুম উপলক্ষে সরকারি সকল নিবন্ধিত জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। আগামি ৫ অক্টোবরের মধ্যে আমরা এ চাল বিতরণ সম্পন্ন করবো।’

তিনি আরও বলেন, ‘আশা করছি, সরকারি এ সুবিধাভোগী জেলেরা অবশ্যই ইলিশসহ সব ধরনের মাছ ধরা থেকে বিরত থাকবে। অন্যথায় অমান্যকারী জেলেরা সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং উভয় দণ্ডে দণ্ডিত হবে।’

অন্যদিকে সরকারি বরাদ্ধকৃত ২৫ কেজি চাল সহায়তা একেবারেই কম বলে মনে করেন স্থানীয় জেলেরা। শহরতলীর তরপুরচন্ডী ও আশপাশের এলাকার একাধিক জেলে বলেন, ‘আমরা সব সময়ই সরকারি নির্দেশনা মেনে নদীতে নামি না। কিন্তু সরকার আমাদের জন্য যে বরাদ্ধ দেয় তা দিয়ে আমাদের কিছুই হয় না। তাই চালের পাশাপাশি অন্যান্য খরচের জন্য পরিমাণ মতো নগদ অর্থ বরাদ্ধ দেওয়ার দাবি জানাই।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি