মঙ্গলবার যে কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

news-image

অনলাইন ডেস্ক : মেট্রোরেল আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ৪০ মিনিট বন্ধ রাখা হবে। এদিন বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ডিএমটিসিএল সূত্রে জানা যায়, আগামীকাল মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাইপাস্ট মহড়া পরিচালনা করবে। মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’ এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন। এ কারণে আগামীকাল বেলা ১১টা ৫০ মিনিট থেকে ৪০ মিনিটের জন্য মেট্রোরেল বন্ধ থাকবে।

ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগের কর্মকর্তা নাজমুল ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল মহান বিজয় দিবস উপলক্ষে তিন বাহিনীর পৃথক প্যারাস্যুটিং অনুষ্ঠিত হবে। এ কারণে ৪০ মিনিট মেট্রোরেল বন্ধ রাখা হবে।

মেট্রোরেল বৈদ্যুতিক লাইনের মাধ্যমে চালিত হয় জানিয়ে নাজমুল ভূঁইয়া বলেন, প্যারাস্যুটিংয়ের সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মেট্রোরেল ৪০ মিনিট বন্ধ থাকবে।

যাত্রী সাধারণের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বলেও জানিয়েছে ডিএমটিসিএল।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি