ভিডিও বার্তায় যা বললেন জাহের আলভী

news-image

বিনোদন ডেস্ক : স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হওয়ার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী। ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি কেন তিনি আড়ালে আছেন, সেই কারণও ব্যাখ্যা করেছেন।

এক ভিডিও বার্তায় অভিনেতা জাহের আলভী জানান, ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডি নিয়ে তিনি কখনোই জনসম্মুখে খুব বেশি আলোচনা করতে চাননি।

তিনি বলেন,‘আমি আসলে কখনোই চাইনি যে মানুষটা পৃথিবী থেকে চলে গেছে, তাকে নিয়ে আপনাদের সাথে খুব বেশি বড় কোনো কনভারসেশন করতে। আমার স্ত্রী ইকরা, যেহেতু সে এই পৃথিবীতে নেই, তাকে নিয়ে এত ক্ল্যারিফিকেশন, এত কনভারসেশনের কোনো দরকার নেই বলে আমার কাছে মনে হয়েছে। আমি সবসময়ই আমার সংসারের ব্যাপার, আমার ঘরের ব্যাপার ঘরেই রাখতে চেয়েছি।’

ইকরার মৃত্যুতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত দাবি করে আলভী বলেন, ‘আমি আসলে কোনো কিছু গুছিয়ে বলার মতো অবস্থায় বা পরিস্থিতিতে নেই। ওর (ইকরার) মৃত্যুটা আমাকে যে ট্রমা দিয়েছে, সেটা আমাকে পাথর বানিয়ে দিয়েছে। আমি এসব নিয়ে কথা বলতে চাইনি, কিন্তু আমার মনে হয় আপনারা গল্পের একটা পাতা পড়েই পুরো গল্পটাকে জাজ করছেন। আপনারা আপনাদের মনের মতো যা খুশি বলছেন। কিন্তু এক পাশ পড়ে অন্য পাশ পড়বেন না, সেটা তো হয় না।’

বর্তমানে দেশের বাইরে থাকা এই অভিনেতা কেন দেশে ফিরছেন না, তার ব্যাখ্যায় গণপিটুনি ও প্রাণনাশের আশঙ্কার কথা জানান। তার কথায়, ‘আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রেখেছেন? আমি দেশে আসা মাত্রই আমার ওপর মব তৈরি হবে, আপনারা আমাকে টাইনা ছিঁড়া ফেলবেন। আমার ফোনে এত থ্রেটস যে আমি বলে বোঝাতে পারব না।’

তিনি আরও বলেন, ‘এয়ারপোর্টের বাইরে লোকজন রেডি করা আছে, আমি গেলেই তারা আমাকে মারবে, মেরে ফেলবে। পুলিশ ধরে নিয়ে গেলে সেটা ভিন্ন কথা, আমি তা আইনগতভাবে ফেস করব। কিন্তু এখন যদি আমি মারা যাই, তাহলে আমার বাচ্চার কী হবে? আপনারা কি চান রিজিক তার বাবাকেও হারাক?’

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি