ভালভার্দের শেষ মুহূর্তের গোলে রিয়াল নাটকীয় জয়

news-image

স্পোর্টস ডেস্ক : শেষ মুহূর্তে ফেদেরিকো ভালভার্দের গোলে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শুক্রবার লিগের ম্যাচে সেল্তা ভিগোর মাঠে ২–১ ব্যবধানে জয় তুলে নেয় মাদ্রিদ। নির্ধারিত সময়ের অতিরিক্ত ৯৫তম মিনিটে ভালভার্দের জোরালো শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে ঢুকে পড়লে নাটকীয়ভাবে তিন পয়েন্ট নিশ্চিত হয় সফরকারীদের।

এই জয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে মাদ্রিদ। বার্সেলোনা শনিবার খেলবে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মাদ্রিদ। ১১তম মিনিটে গোল করেন অরেলিয়াঁ চুয়ামেনি। কর্নার থেকে পাওয়া বল বক্সের বাইরে থেকে শক্ত শটে জালে পাঠান তিনি। বলটি পোস্টে লেগে ভেতরে ঢুকে পড়ে।

তবে দ্রুতই সমতা ফেরায় স্বাগতিক সেল্টা। রক্ষণে ভুলের সুযোগ নিয়ে উইলিয়ট সুইডবার্গ ডান দিক দিয়ে এগিয়ে গিয়ে বল বাড়িয়ে দিলে সহজেই গোল করেন বোরহা ইগলেসিয়াস।

বিরতির আগে সুইডবার্গের একটি শক্ত শট দারুণভাবে ঠেকান মাদ্রিদের গোলরক্ষক থিবো কুর্তোয়া। ম্যাচজুড়ে বেশ কয়েকবার তাকে গুরুত্বপূর্ণ সেভ করতে হয়েছে।

এই ম্যাচে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামে মাদ্রিদ। চোটের কারণে দলে ছিলেন না তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। এছাড়া অনুপস্থিত ছিলেন জুড বেলিংহ্যাম, রদ্রিগো গোয়েস ও এদুয়ার্দো কামাভিঙ্গা। তরুণ মাঝমাঠের খেলোয়াড় থিয়াগো পিতার্চকে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ দেন কোচ আলভারো আরবেলোয়া।

ম্যাচের শেষ দিকে গোলের খুব কাছাকাছি পৌঁছে যায় সেল্টা। বদলি খেলোয়াড় ইয়াগো আস্পাসের শট পোস্টে লাগলে মনে হচ্ছিল ম্যাচটি সমতায় শেষ হবে।

কিন্তু অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দেন ভালভার্দে। বক্সের বাইরে থেকে নেওয়া তার শট সাবেক বার্সেলোনা ডিফেন্ডার মার্কোস আলোনসোর গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে পড়ে। এতে ভুল পথে চলে যান গোলরক্ষক ইয়োনুত রাদু।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা