ভারতে যৌন হেনস্থার শিকার অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে চলছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। যেখানে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে সেই দলের দুই নারী ক্রিকেটারের সঙ্গে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। যৌন হেনস্থার শিকার হয়েছেন ওই দুজন।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে। টিম হোটেল র‌্যাডিসন ব্লু থেকে থেকে ক্যাফেতে যাওয়ার পথে বিব্রতকর এই অবস্থার মুখোমুখি হন তারা। ঘটনার সঙ্গে সঙ্গেই ওই নারী ক্রিকেটাররা এসওএস নোটিফিকেশন পাঠান। তথ্য পেয়ে নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

অস্ট্রেলিয়ান দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশ একটি এফআইআর দায়ের করে এবং ঘটনার সময় বাইকে থাকা অভিযুক্ত আকিল খানকে গ্রেপ্তার করে।

স্থানীয় সাব-ইন্সপেক্টর নিধি রঘুবংশী জানিয়েছেন, দুই ক্রিকেটার তাদের হোটেল থেকে বেরিয়ে একটি ক্যাফের দিকে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেলে করে একজন ব্যক্তি তাদের অনুসরণ করতে শুরু করে। অভিযোগ আছে, ওই ব্যক্তি নারী ক্রিকেটারদের অনুপযুক্তভাবে স্পর্শ করে এবং গাড়ি চালিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই দুজন তাদের দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সের সাথে যোগাযোগ করেন। পরে সিমন্স স্থানীয় নিরাপত্তা যোগাযোগ কর্মকর্তাদের সাথে সমন্বয় করে সহায়তার জন্য একটি গাড়ি পাঠান।

তথ্য পেয়ে সহকারী পুলিশ কমিশনার হিমানী মিশ্র দুই খেলোয়াড়ের সাথে দেখা করেন, তাদের বক্তব্য রেকর্ড করেন এবং ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ধারা ৭৪ (একজন নারীর শালীনতা অবমাননা করার জন্য অপরাধমূলক বলপ্রয়োগ) এবং ধারা ৭৮ (অনুসরণ করা)-এর অধীনে এমআইজি থানায় একটি প্রাথমিক তথ্য প্রতিবেদন নথিভুক্ত করেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, একজন পথচারী সন্দেহভাজনের মোটরসাইকেল নম্বরটি নোট করেছিলেন। যার ভিত্তিতে অভিযুক্ত আকিল খানকে গ্রেপ্তার করা হয়। আকিলের বিরুদ্ধে এর আগেও ফৌজদারি মামলা হয়েছে এবং তদন্ত চলছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি