ভারতে ‘মেঘ বিস্ফোরণে’ নিহত বেড়ে ৪৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মীরে চাশোটি এলাকায় ‘মেঘ বিস্ফোরণে’ সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দেশটির কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) দুই কর্মীও রয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলার চাশোটি এলাকায় ভয়াবহ এ প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটে। খুবই অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক এ বন্যার পানি নিচু অঞ্চলে যা ছিল তার সবই ভাসিয়ে নিয়ে গেছে। এতে করে নিচু জায়গাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

প্রশাসনের আশঙ্কা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন। ইতোমধ্যে ১৬০ জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে পিটিআই জানিয়েছে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, “প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে, উদ্ধারকারী দল ঘটনাস্থলের পথে রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং প্রয়োজনীয় উদ্ধার ও চিকিৎসা ব্যবস্থার প্রস্তুতি চলছে।”

এদিকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

প্রশাসন চাশোটি গ্রাম থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের পদ্দার এলাকায় তীর্থযাত্রী ও স্থানীয়দের সহায়তায় একটি নিয়ন্ত্রণকক্ষ ও সহায়তা ডেস্ক স্থাপন করেছে।

জম্মু ও কাশ্মীরে কিসতোয়ারের মাতা চণ্ডী হিমালয় তীর্থস্থানে যেতে চাশোটি হয়ে যেতে হয়। চাশোটি অঞ্চলটি বেশ দুর্গম। তবে এই চাশোটি গ্রামের পর আর গাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই। এদিকে মেঘ বিস্ফোরণে আকস্মিক বন্যার কারণে এবারের বার্ষিক যাত্রা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। সূত্র: এনডিটিভি

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি