ভারতে বসে পর্ন সাইট চালান বলে সানির বিরুদ্ধে মামলা!

news-image

লাইফস্টাইল ডেস্ক : একের পর এক ছবি দিয়ে বলিউড মাতিয়ে চলেছেন সাবেক পর্নস্টার সানি লিওন। কিন্তু বিতর্ক তার পিছু ছাড়ছে না কোনোভাবেই। এবার তার বিরুদ্ধে থানায় অভিযোগ উঠলো, জড়িয়ে গেলেন নয়া বিতর্কে।

জানা গেছে, সানি নাকি ভারতে বসে একটি পর্ন সাইট চালান, এমনই অভিযোগ নিয়ে থানায় হাজির হয়েছেন গোয়ার মারগাঁও অঞ্চলের বাসিন্দা অরুন পারেলেকর। তিনি পুলিশকে জানান, বর্তমান বলিউড কাঁপিয়ে বেড়ানো অভিনেত্রী সানি ওরফে করনজিত কৌর ভহরা একটি পর্নোগ্রাফির ওয়েবসাইট চালান। ওয়েবসাইটটিতে রয়েছে সানির নগ্ন ছবি ও ভিডিও।

তার দাবি, সানির এই কাজ মহিলাদের অশালীনভাবে তুলে ধরা সংক্রান্ত আইনের ধারা এবং ২০০০-এর তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারা অনুযায়ী অপরাধ। মরগাঁও টাউন থানায় এ ব্যাপারে এফআইআর দায়ের করেছেন তিনি।

তার আরও অভিযোগ এই ওয়েবসাইটটি দেখার ক্ষেত্রে বয়সের কোনও বাধ্যবাধকতাও রাখা হয়নি। যে কেউ চাইলেই দেখতে পাবে ওয়েবসাইটটি। সেইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, সাইটটির ছবি, ভিডিও এবং বিষয়বস্তুও ভীষণই অশ্লীল।

উল্লেখ্য, সম্প্রতি বলিউডে ‘এক পেহলি লীলা’র ব্যাপক সাফল্যের পর মুক্তি পেয়েছে সানি অভিনীত ‘কুচ কুচ লোচা হ্যায়’ ছবিটি।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা