ভারতে দিল্লিগামী ট্রেনের কোচে আগুন, ৬৮ যাত্রী উদ্ধার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজস্থানে কোটা এলাকার কাছাকাছি দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের বি-১ কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আজ রোববার স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটে আগুনের এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদসংস্থা এনডিটিভির এজ পরিবেদনে জানান হয়।

বিক্রমগড়-আলট রেলওয়ে স্টেশনের কাছে আগুন লেগে যাওয়া যাত্রীবাহী কোচটি দ্রুত মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওভারহেড ইলেকট্রিক সাপ্লাই (ওএইচই) বন্ধ করা হয়।

একটি ভিডিওতে দেখা গেছে, বিচ্ছিন্ন কোচটি থেকে ঘন কালো ধোঁয়া উঠছে এবং রেল লাইনের পাশে কিছু গাছেও আগুন ছড়িয়ে পড়েছে।

প্রতিবেদনে ভারতের রেল কর্মকর্তাদের বরাত দিয়ে জানান হয়, ঘটনাস্থলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোচটিতে উপস্থিত ৬৮ যাত্রীর সবাই সুস্থ আছেন বলে জানান কর্মকর্তারা।

ভারতীয় রেলওয়ে আরও জানিয়েছে, কোটা পর্যন্ত ভ্রমণে যাত্রীদের অন্য কোচে বসানোর ব্যবস্থা করা হয়েছে। কোটা স্টেশনে ট্রেনের সম্পূর্ণ ধারণ ক্ষমতা পুনরায় স্থাপন করতে একটি অতিরিক্ত কোচ সংযুক্ত করা হবে। আগুন লাগার কারণ তদন্ত করছে রেলওয়ে।

উল্লেখ্য, ১২৪৩১ নং রাজধানী এক্সপ্রেস শুক্রবার কেরালার তিরুভানন্তপুরম থেকে রওনা দেয় এবং আজ দুপুর ১২ টা ৩০ মিনিটে দিল্লিতে পৌঁছানোর কথা ছিল। আগুন লাগার সময় ট্রেনটি রাজধানী থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে ছিল।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা