ভারতের সঙ্গে বিন্দুমাত্র আপস নয়: সারজিস আলম

news-image

লালমনিরহাট প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ভারতের সঙ্গে বিন্দুমাত্র কোনো আপস নয়। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পুশইনের মাধ্যমে এজেন্ট ঢুকিয়ে দিয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে ভারত। তাই দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ বৃহস্পতিবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার টোরাঙ্গি মোড়ে এনসিপির এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারো মানুষের খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। যতদিন খুনি হাসিনা ভারতে আশ্রয় থাকবে, ততদিন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কখনোই স্বাভাবিক হবে না।’

সারজিস আলম বলেন, ‘দেশের উত্তর অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি বুড়িমারী থেকে ঢাকা সরাসরি ট্রেন চালু করতে হবে। পাটগ্রামে পাথর উত্তোলন ও বুড়িমারী স্থল বন্দরে চাঁদাবাজি হচ্ছে। এসব বন্ধ করে মানুষকে মুক্তি দিতে হবে।’

এনসিপির এই নেতা বলেন, ‘আমরা বলতে চাই লালমনিরহাট জেলা সবচেয়ে সুবিধাবঞ্চিত। জাতীয় নাগরিক পার্টি এই জেলা দিয়ে সর্বপ্রথম কার্যক্রম শুরু করব। আমরা তেলা মাথায় তেল দেওয়ার নীতিতে বিশ্বাস করি না। আমরা আমাদের জায়গা থেকে আপনাদের শুনতে এসেছি।’

তিনি আরও বলেন, ‘রাস্তাঘাটগুলোর কী অবস্থা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শুধু বিল্ডিং আছে, ডাক্তার নাই। তাদের থাকার মত পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করতে হবে।’

সারজিস বলেন, ‘রাজনৈতিক দল দেখার দরকার নাই। মার্কা দেখার দরকার নাই। যে মানুষটা ভালো, যে মানুষটা টাকা ছাড়া আপনার কথা বলে, আপনার জন্য কাজ করে, তাকে আগামীর বাংলাদেশে আপনাদের প্রতিনিধি নির্বাচন করতে হবে।’

এ সময় সার্জিস আলম সকল অন্যায় দুর্নীতির বিচার ও সংস্কার জানিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণে হত্যা, গুম ও অত্যাচার বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহ্বান জানান।

পথ সভায় উত্তরাঞ্চলে অন্যতম সংগঠক রাসেল মাহমুদের সঞ্চালনায় এনসিপির জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি