ভারতের চাপে আইসিসি অযৌক্তিক শর্ত দিলে মানবো না: আসিফ নজরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : আইন এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে আমরা তা মানবো না । বাংলাদেশকে ভারতে খেলাতে বাধ্য করানো যাবে না। এর আগেও উদাহরণ আছে যে, পাকিস্তানের দাবির মুখে ভেন্যু পরিবর্তন করেছে আইসিসি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ক্রীড়া উপদেষ্টা জানান, বাংলাদেশের বদলে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেয়া হচ্ছে এমন কোনো তথ্য পাননি তিনি।

তিনি বলেন, ত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলা হয়েছে।ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে মাথা নত করে আমাদের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতে খেলতে যেতে বাধ্য করা যাবে না।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌখ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তার কারণে ভারতে খেলবে না জানিয়ে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার অনুরোধ করেছিল আইসিসিকে। এ নিয়ে চলতি সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিসিবি, তবে কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

বাংলাদেশ যদি খেলতে না যায় আর আইসিসি যদি ভেন্যু পরিবর্তনে রাজি না হয়; তাহলে স্কটল্যান্ডের জন্য খুলে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার দরোজা। কারণ বিশ্বকাপে অংশ না নেওয়া দলগুলোর মধ্যে স্কটল্যান্ডই সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী। তাই যদি আইসিসি বাংলাদেশের জায়গায় অন্য দল নেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে স্কটল্যান্ডই সেই সুযোগের দাবিদার। এ ২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে রাজনৈতিক কারণে সরে দাঁড়িয়েছিল জিম্বাবুয়ে। বাছাইপর্বে ‘পরবর্তী সেরা’ দল স্কটল্যান্ড সেই বিশ্বকাপে খেলেছিল তাদের জায়গায়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি