ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক কার্যকর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আজ বুধবার থেকেই অনেক ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের মধ্য দিয়ে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

পোশাক, রত্ন ও গহনা, জুতা, ক্রীড়া সামগ্রী, আসবাবপত্র এবং রাসায়নিকের মতো পণ্যের ওপর মোট ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে যা মার্কিন প্রশাসন কর্তৃক আরোপিত সর্বোচ্চ শুল্ক এবং ব্রাজিল ও চীনের সমতুল্য।

তবে ফার্মাসিউটিক্যালস এবং কম্পিউটার চীপের মতো পৃথকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন খাতগুলোর জন্য শুল্ক ছাড় এখনও অব্যাহত রয়েছে।

চলতি বছরের আগস্টের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক হার আরোপ করেছিলেন। পরে তা আরও বাড়ানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘অনুপযুক্ত, উসকানিমূলক ও অযৌক্তিক’ বলে উল্লেখ করেছে।

এদিকে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর ভারতের প্রধান টেক্সটাইল হাব তিরুপুর, নয়ডা ও সুরাটের বিভিন্ন কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ফলে মার্কিন বাজারে ভারতের রপ্তানি মারাত্মক হুমকিতে পড়েছে বলে জানিয়েছে ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস (এফআইইও)।

মঙ্গলবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি এস সি রালহান বলেন, টেক্সটাইল ও পোশাকশিল্প এরই মধ্যে ভিয়েতনাম ও বাংলাদেশের মতো স্বল্প ব্যয়ের প্রতিদ্বন্দ্বীর কাছে বাজার হারাচ্ছে। এখন ৫০ শতাংশ পর্যন্ত মার্কিন শুল্ক কার্যকর হলে ভারতীয় পণ্যের প্রতিযোগিতার ক্ষমতা আরও কমে যাবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি