ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানলেন তাসকিন

news-image

স্পোর্টস ডেস্ক : শুরুর পাওয়ার প্লের শেষ ওভারে এসে ইনিংসে প্রথমবার সাফল্যের দেখা পেয়েছে বাংলাদেশ। দশম ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের বাইরে ভালো লেংথে করেছিলেন তাসকিন। সেখানে উড়িয়ে মারতে গিয়ে টাইমিং করতে পারেননি রোহিত। তার ব্যাটের কানায় লেগে বল চলে যায় কভার পয়নেটের দিকে, সেখানে খানিকটা পেছনের দিকে সরে সহজ ক্যাচ নিয়েছনে রিশাদ।

ব্যাটিংয়ের শুরুটা বাংলাদেশ যতটা খারাপ করেছিল, বোলিংয়ের শুরু হয়েছে তার চেয়েও খারাপ। নতুন বলেও ধারহীন ছিলেন তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমানরা। তাদের সাদা-মাটা বোলিংয়ের বিপক্ষে আক্রমণাত্মক শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল। তাতে ৮ ওভারেই দলীয় ফিফটি স্পর্শ করে ভারত।

১২ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৭২ রান। ২৮ রান নিয়ে উইকেটে আছেন শুবমান গিল। অপর অপরাজিত ব্যাটার বিরাট কোহলির সংগ্রহ ১ রান।

এর আগে দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২২৮ রান তুলে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেন হৃদয়। তাছাড়া ফিফটি পেয়েছেন জাকের। ভারতের হয়ে ৫৩ রানে ৫ উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি