ভারতীয় গান নিয়ে কঠোর সিদ্ধান্ত নিলো পাকিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের নারকীয় হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এরই মধ্যে বিভিন্ন চুক্তি বাতিলসহ, বিভিন্ন অঙ্গনে একের পর এক পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা আরোপ করছে দেশ দুইটি। তারই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের এফএম রেডিওতে ভারতীয় গান নিষিদ্ধ করেছে সেখানকার কর্তৃপক্ষ।

পাকিস্তান ব্রডকাস্টার অ্যাসোসিয়েশনের (পিবিএ) মহাসচিব শাকিল মাসুদ বলেছেন, ‘পিবিএ তাৎক্ষণিকভাবে দেশজুড়ে পাকিস্তানি এফএম রেডিও স্টেশনগুলিতে ভারতীয় গান সম্প্রচার বন্ধ করে দিয়েছে।’

পিবিএ’র এমন পদক্ষেপের প্রশংসা করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তা তারার। তাদের এই সিদ্ধান্তকে ‘প্রকৃত দেশপ্রেম’ হিসেবে উল্লেখ করেছেন তিনি, ‘পিবিএর দেশপ্রেমিক মনোভব অত্যন্ত প্রশংসিত এবং সমগ্র জাতির সম্মিলিত অনুভূতির প্রতিফলন।’

তার মতে, পাকিস্তানের এফএম স্টেশনগুলিতে ভারতীয় গান নিষিদ্ধ করার ঘটনা এটা দেখিয়ে দেয় যে, এই ধরনের গুরুত্বপূর্ণ সময়ে আমরা সকলেই জাতীয় ঐক্য প্রচার এবং মূল মূল্যবোধকে সমর্থন করার জন্য ঐক্যবদ্ধ।

প্রসঙ্গত, গত ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়। এই হামলার কারণ হিসেবে শুরু থেকেই ভারত দায়ী করে আসছে পাকিস্তানকে। তবে যোগসূত্রিতা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের কথা বলে আসছে শাহবাজ শরিফের পাকিস্তান সরকার।

ঘটনার পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধুর পানি চুক্তি স্থগিত করা, আত্তারি স্থল বন্দর বন্ধ করা, পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সমস্ত ভিসা বাতিল করাসহ একগুচ্ছ পদক্ষেপ নেয়। বিপরীতে পাকিস্তানও তাদের আকাশসীমা ভারতের জন্য নিষিদ্ধ করে। পরে একই পদক্ষেপ নেয় ভারতও।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি