ভাঙ্গায় অবরোধের ঘটনায় ২৪০ জনের নামে মামলা

news-image

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নাম উল্লেখসহ আরও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামাকে আসামি করে ভাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল রবিবার রাতে ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান বাদি হয়ে এ মামলা দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয়েছে আলগী ইউনিয়নের চেয়ারম্যান এবং সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রধান ম ম সিদ্দিক মিয়াকে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ঢাকা-খুলনা মহাসড়কের ওপর সুয়াদীতে সিসিবিএল তেল পাম্পের সামনে ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে আসামি ম ম সিদ্দিক মিয়ার নেতৃত্বে পলাতক আসামিসহ অজ্ঞাতনামারা সমবেত হন। তারা রাস্তায় বড় বড় গাছ ফেলে, টায়ারে অগ্নিসংযোগ করে ভয়ভীতি ও শক্তির মহড়া প্রদর্শন করে বাস ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

পুলিশ তাদেরকে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য অনুরোধ করেন। কিন্তু তারা পুলিশের নিষেধ অমান্য করে মারমুখী অবস্থান নেয়। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও রাস্তা অবরোধকারী উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদেরকে মৌখিক সতর্কতার পর ধাওয়া করলে আসামিরা দৌড়ে পালিয়ে যায়।এতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানতে চাইলে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, ৯০ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরের দিকে মামলাটি করা হয়। এ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া মামলার প্রধান আসামি ম ম সিদ্দিক মিয়াকে শনিবার রাতে নগরকান্দা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রসঙ্গত, জাতীয় সংসদের ৩০০ আসনে সংসদীয় আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে গেজেট প্রকাশের পরের দিন থেকে রেলপথ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করা হয়। এতে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে চলাচলরত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল ব্যাহত হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি