ভয়ে রাফা ছাড়ছেন হাজার হাজার ফিলিস্তিনি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণাঞ্চল খালি করার নির্দেশ দেওয়াসহ সেখানে মারাত্মক হামলা শুরুর পর রাফা ছাড়া শুরু করছেন হাজার হাজার ফিলিস্তিনি।

মঙ্গলবার (১ এপ্রিল ) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে গত ২৩শে মার্চ গাজায় আহত বেসামরিক নাগরিকদের উদ্ধারের চেষ্টা করার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ১৫ জন জরুরি কর্মীর জানাজা ফিলিস্তিনিরা সম্পন্ন করেছে ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৫০,৩৫৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১৪,৪০০ জন আহত হয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিস প্রায় দুই মাস আগে তাদের মৃতের সংখ্যা আপডেট করে ৬১,৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে কমপক্ষে ১,১৩৯ জন নিহত এবং কমপক্ষে ২০০ জনেকে বন্দি করা হয়। এর প্রেক্ষিতেই ইসরায়েল গাজায় হামলা শুর করে। সূত্র: আজ-জাজিরা

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি