ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে পারবে না: ফয়েজ আহমদ

news-image

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, অন্তর্বর্তী সরকার এমনভাবে কাজ করছে যাতে ভবিষ্যতে বাংলাদেশের কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে না পারে।

তিনি বলেন, ‘আমরা ইন্টারনেটকে বাংলাদেশের নাগরিক অধিকার হিসেবে ঘোষণা করার জন্য কাজ করছি।’

সোমবার (৭ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এনজিএসও নির্দেশিকায় ইন্টারনেট বন্ধ করার কোনো বিধান নেই। ইন্টারনেট বন্ধের সুযোগ রাখে এমন বিতর্কিত ধারা সংশোধনের লক্ষ্যে ২০০১ সালের টেলিযোগাযোগ আইন পরিবর্তনের জন্য অন্তর্বর্তী সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করা এবং ইন্টারনেটের অবাধ প্রবাহ বজায় রাখা।

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, আইসিটি বিভাগ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর আয়োজনে অনুষ্ঠিত এই ইভেন্টটি দেশের দ্রুত বর্ধনশীল স্টার্টআপ ইকোসিস্টেম এবং বৈশ্বিক বিনিয়োগের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরছে।

প্যানেল আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মানসুর, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এবং আইসিটি বিভাগের সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান শীষ হায়দার চৌধুরী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি