ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন হামজা-জামাল

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে আজ (সোমবার) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এই সময়ে বাংলাদেশ পুরুষ ও নারী ফুটবল দলের খেলোয়াড়রা নিজেদের মতো করে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। লাল-সবুজ জার্সিতে কয়েকদিন আগেই অভিষেক ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। বর্তমানে তিনি অবস্থান করছেন ইংল্যান্ডে। নিজের মতো করে ঈদ উদযাপন করছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াও। দুজনই দেশের ফুটবল-ভক্তসহ সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক ভিডিওতে ঈদের ছুটিটা যেন ভালো কাটে এবং সৃষ্টিকর্তার কাছে সবার মঙ্গল কামনা করে বার্তা দিয়েছেন জাতীয় দলের দুই তারকা ফুটবলার।

বাফুফের ভিডিওতে হামজা চৌধুরি বলেন, ‘আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার মঙ্গল করুন। আপনাদের সঙ্গে শিগগিরই দেখা হবে ইনশা-আল্লাহ।’

শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামালও, ‘ঈদ মোবারক। আশা করি পরিবারের সঙ্গে সবাই সময়টা উপভোগ করছেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।’

প্রসঙ্গত, গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলেছিল বাংলাদেশ। গোলশূন্য সমতা নিয়ে শেষ হওয়া সেই ম্যাচে জামাল একাদশে না থাকলেও, নিজের বাংলাদেশ অধ্যায়ের শুরুতেই ঝলক দেখিয়েছেন হামজা। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। ওই ম্যাচ খেলতে পুনরায় বাংলাদেশে আসার কথা রয়েছে হামজার। এর ভেতর দেশের অন্য ফুটবলাররা অংশ নেবেন ঘরোয়া ফুটবল প্রতিযোগিতায়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি