ব্লাউজ ছাড়া শাড়িতে প্রভা, বড় পর্দায় অভিষেকের অপেক্ষায়

news-image

বিনোদন ডেস্ক : দীর্ঘ সময়ের বিরতির পর আবারও অভিনয়ে নিয়মিত হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি।

শনিবার (৩০ আগস্ট) গাজীপুরের হোতাপাড়ায় শুটিং সেটে দেখা গেছে প্রভাকে। ব্লাউজ ছাড়া শাড়িতে একঝাঁক নারীর সঙ্গে তিনি দাঁড়ালেও চিনে নিতে দর্শকদের কষ্ট হয়নি। সেখানে তিনি অংশ নিচ্ছেন সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘দেনা পাওনা’-এর শুটিংয়ে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন সাদেক সিদ্দিকী। এতে প্রভার চরিত্রের নাম নিরুপমা। তার সহশিল্পী হিসেবে অভিনয় করছেন মামনুন হাসান ইমন।

শুধু ‘দেনা পাওনা’ নয়, সরকারি অনুদান পাওয়া আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন প্রভা। ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’-এর প্রথম লটের শুটিংও শেষ করেছেন তিনি। এতে তার সহশিল্পী এ বি এম সুমন।

নতুন দুটি সিনেমা নিয়ে প্রভা বলেন, ‘অনেক দিন আগেই এই সিনেমা দুটির সঙ্গে যুক্ত হয়েছি। তবে আগেভাগে জানাতে চাইনি পলিটিক্সের ভয়ে। যে কারণে শুটিংয়ে অংশ নিয়েই সুখবরটি সবার সঙ্গে ভাগাভাগি করছি। দুটি সিনেমাতেই নতুন চরিত্রে আমাকে দেখা যাবে। আশা করছি, দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন।’

প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবছরে ‘দেনা পাওনা’ পেয়েছে ৫৫ লাখ টাকা অনুদান, আর ‘দুই পয়সার মানুষ’ পেয়েছে ৫৮ লাখ টাকা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই দুটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি