ব্রাহ্মণবাড়িয়া প্রবীন সাংবাদিক মশিউর রহমান খান এর ইন্তেকাল ॥ বিভিন্ন মহলে শোকের ছায়া

shok shagbadঅনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা , একসময়ের সাপ্তাহিক প্রতিবেদন পরর্তীতে দৈনিক প্রতিবেদন এর প্রকাশক সম্পাদক মশিউর রহমান খান বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টায় কাজীপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ( ইন্নলিল্লøাহে — রাজেউন)। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৫ বৎসর । তিনি স্ত্রী ১ পুত্র ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীন এ সাংবাদিকের মৃত্যুর খবরে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার সকাল ১১ টায়  শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে রাখা হবে। পরে বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া জামেয়া ইউনুসিয়া মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে মৌড়াইলস্থ গোরস্তানে দাফন করা হবে পারিবারিক সূত্র জানিয়েছে। মরহুমের নামাজে জানাজায় অংশ গ্রহণের জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এদিকে প্রবীণ সাংবাদিক মশিউর রহমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ সভাপতি সাপ্তাহিক নতুন মাত্রার সম্পাদক আল আমীন শাহীন। 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা