ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

BNP Logo mainশনিবার বাদ এশা মৌলভী পাড়াস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় চত্বরে ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি এডঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মোঃ আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব এডঃ হারুন আল রশিদ, ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সদস্য সচিব মোঃ জহিরুল হক খোকন, জিল্লুর রহমান, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, হাজী জাহাঙ্গীর, মোবারক মুন্সি, এডঃ গোলাম সারোয়ার খোকন, রফিকুল হক, এডঃ আনিছুর রহমান মঞ্জু, হাজী সিরাজুল ইসলাম। এছাড়া আরো বক্তব্য রাখেন বাহার চৌধুরী, আবু শামীম মোঃ আরিফ, মনির হোসেন, মোঃ আলী আজিম, শামীম মোল্লা, ইয়াছিন মাহমুদ ও ১২টি ওয়ার্ড থেকে আগত সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। 
জেলা বিএনপির আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে জেলা বিএনপির সদস্য সচিব মোঃ জহিরুল হক খোকন প্রার্থী হিসেবে নাম ঘোষণার জন্য আহ্বান জানালে কেহই প্রার্থী হিসেবে নাম ঘোষণা না করায় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী সমর্থকদের দ্বারা কানায় কানায় পরিপূর্ণ বিএনপির অস্থায়ী কার্যালয় চত্বরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় এডঃ সফিকুল ইসলামকে সভাপতি ও মোঃ আজিমকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। 
জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সম্পাদক আলহাজ্ব এ. বি. এম মোমিনুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান চলমান সরকার বিরুধী আন্দোলনে নব নির্বাচিত পৌর বিএনপির এই নেতৃত্বে পৌর বিএনপিকে আরো সু-দৃঢ় এবং শক্তিশালি করে আগামী দিনের সরকার পতনের আন্দোলনকে আরো বেগবান করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা