ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

b mapব্রাহ্মণবাড়িয়া শহরের কালিবাড়ি মোড়ে অবস্থিত দক্ষিণ কালীবাড়ী মন্দিরের জমি অধিগ্রহণ করে উড়াল সড়ক নির্মাণের প্রতিবাদে মৌন মিছিল, জেলা প্রশাসকের অফিস ঘেরাও করে ও স্মারকলিপি পেশ করেছেন এলাকাবাসী। রোববার দুপুরে শহরের কয়েক হাজার নারী-পুরুষ এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

এসময় বিক্ষুব্ধরা এলাকাবাসী মন্দিরের সামনে থেকে মৌনমিছিল সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং জেলা প্রশাসকের অফিসের সামনে গিয়ে অফিস ঘেরাও করে প্রতিবাদ সভা করেন।

সভায় বক্তারা বলেন, প্রাচীন এই ঐতিহ্যবাহী কালি মন্দিরে দুর্গা পূজাসহ আরো অনেক পূজা পার্বন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন হয়ে থাকে। এই মন্দিরের জমি অধিগ্রহণ করলে হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় আচারাদি বন্ধ হয়ে যাবে। এরপরও মন্দির ভেঙে উড়াল সড়ক নির্মাণের অপচেষ্টা করা হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।



এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মন্দিরের কার্যকারী কমিটির সভাপতি প্রদীপ কর, সাধারণ সম্পাদক উত্তম পালসহ মানিক বণিক, প্রদীপ চক্রবর্তী, পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়।


 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা