ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

accedentপ্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আবু আসিফ চৌধুরী (৩২) নামে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার সুহিলপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আবু আসিফ চৌধুরী গ্রামীণ ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা বলে জানা গেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত হাসপাতাল কর্মচারী হিরণ মিয়া বিষয়টি জানিয়েছেন।
পথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. বায়জিদ সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা