ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালককের হাতপা মুখ বাধা লাশ উদ্ধার

প্রতিনিধি॥  বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সদরের চিলোকুট এলাকার জমিতে হাত পা মুখ বাধা অবস্থায় ইয়াসিন নামক এক সিএনজি আটোরিক্সা চালকের লাশ উদ্ধার হয়েছে। স্থানীয় এলাকাবাসী সকালে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে । জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় মধ্যপাড়া বাসস্ট্যান্ড থেকে শহরের উত্তর পৈরতলার ভাড়াটিয়া বাসিন্দা ইয়াসিন সিএনজি নিয়ে বের হয়। পরে রাতে সে ফিরেনি। সকালে তার লাশ জমিতে পাওয়া যায়।যাত্রী বেশী দুবৃত্তরা তাকে হত্যা করে তার সিএনজি অটোরিক্সাটি নিয়ে গেছে । সদর থানার ওসি আবদুর রব জানান,  খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। সিএনজি ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা