ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত অর্ধশতাধিক

bijoy1ব্রাহ্মণবাড়িয়ায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই গোষ্ঠির মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।

শনিবার সকালে সদর থানার থলিয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, থলিয়ারা গ্রামে একটি জামির মালিকানা নিয়ে দীর্ঘ ১০ বছর ধরে মুছা মিয়ার গোষ্টির সাথে জাহের মিয়ার গোষ্টির শত্রুতা চলছিল। এর জের ধরে গত বুধবার থেকে সংঘর্ষ বাধে।

সদর মডেল থানার এএসপি তাপস ঘোষ জানান, তাদের মধ্যে গত কয়েক দিনে একাধিকবার সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে  বেশ কয়েকটি বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের শিকার হয়।

এএসপি জানান, সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।



 

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান