ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগ

B Baria map mainনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্র (১১) বলাৎকারের অভিযোগে ‍পাওয়া গেছে। উপজেলার উত্তর সুহিলপুর উলুমে শরীয়াহ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক খালিদ সাইফুল্লাহের বিরুদ্ধে হেফজ বিভাগের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে সদর মডেল থানায় মামলাটি করা হয়েছে।আজ শনিবার অসুস্থ অবস্থায় ওই ছাত্রকে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। সে সদর উপজেলার বুধল গ্রামের বাসিন্দা।
ওই ছাত্রের মা অভিযোগ করেন, গত ১৮ জানুয়ারি নানাভাবে ভয়-ভীতি দেখিয়ে ওই শিক্ষক তার ছেলেকে বলাৎকার করেন। প্রথমে সে মাদ্রাসার অধ্যক্ষকে ঘটনাটি জানায়।কিন্তু অধ্যক্ষ শিশুটিকে ব্যথার ওষুধ খাইয়ে ভয় দেখিয়ে তাকে মাদ্রাসা থেকে বের হতে দেয়নি।পরে গত শুক্রবার ছাত্রটি পালিয়ে উত্তর সুহিলপুর গ্রামে তার নানার বাড়িতে এসে নানীকে বিষয়টি জানায়। এরপর আজ শনিবার থাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের শিশু ওয়ার্ডে কর্তব্যরত সেবিকা সাহিদা অাক্তার জানান, সার্জারি বিভাগের চিকিৎসক শফিকুল ইসলাম শিশুটিকে দেখেছেন। তার চিকিৎসার জন্য কমিটি গঠন করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, অভিযোগ পেয়ে মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক খালিদ সাইফুল্লাহকে পাওয়া যায়নি। তাকে গ্রেফতারে অভিযান চলছে।এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ জয়নাল অাবেদীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে বন্ধ করে দেন।

এ জাতীয় আরও খবর

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির

ইসরায়েলে সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জে আইজেনকট