ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সংঘর্ষে আহত ২০

attt 12ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।পুলিশ জানায়, শনিবার সকালে পৌর এলাকার ভাদুঘরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ব্যবসায়ী জসিম উদ্দিনের বাড়িতে প্রতিপক্ষের ২০ থেকে ২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে।

এদিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে নবীনগরে বড়িকান্দি ইউনিয়নের দুই গ্রামের কয়েকশ লোকের মুখোমুখি সংঘর্ষে চারজন টোটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। টোটাবিদ্ধদের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে কাইয়ুমকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের জেলা সদর হাসপাতাল ও স্থানীয় উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জের ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।



নবীনগর থানার ওসি রুপক কুমার সাহা জানান, পরবর্তী সংর্ঘষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা