ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাথে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের সংঘর্ষ, আহত-১০

bijoy1আমিরজাদা চৌধুরী: জেলা সদর হাসপাতাল অভ্যন্তরে অবৈধ মোটরসাইকেল আটক অভিযানের সময় পুলিশের সাথে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকালে জেলা সদর হাসপাতালের অভ্যন্তরে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের রাখা মোটর সাইকেলের কাগজপত্র দেখতে পুলিশ সদস্যরা সেখানে গেলে  ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের সাথে পুলিশের বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে পুলিশের সাথে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের সংঘর্ষ বেধে যায়। এ খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সেখানে এসে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের  উপর বেধরক লাটিচার্জ করে । এসময় কয়েকজন পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ টি মোটর সাইকেল আটক করে থানায় নিয়ে গেছে। ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবদুর রব জানান,আটককৃতদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা