ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের গুলিতে ছাত্রলীগ নেতা আহত

news-image
amla2014প্রতিনিধি: দুর্বৃত্তদের গুলিতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জালাল হোসেন ভূঁইয়া খোকা আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টায় এ শহরের পুনিয়াউট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শহরের কলেজপাড়‍া এলাকার বাসিন্দা। আহত ছাত্রলীগ নেতার স্বজনরা জানান, রাতে পুনিয়াউট এলাকায় একটি মোটরসাইকেলে করে দু’জন দুর্বৃত্ত এসে জালালকে গুলি করে পালিয়ে যায়। এতে জালাল গলা ও পেটে গুলিবিদ্ধ হন। দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টায় তার অস্ত্রোপচার শুরু হয়। অস্ত্রোপচার শেষে সদর হাসপাতালের চিকিৎসক আবু সাইদ সাংবাদিকদের জানান, খোকার গলার ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম দিক বের হয়ে গেছে। এতে তার শ্বাসনালী ছিদ্র হয়ে যাওয়ায় কৃত্রিম শ্বাসনালী স্থাপন করা হয়েছে। খোক‍াকে উন্নত চিকিৎস‍ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে তিনি জানান। এদিকে, ঘটনায় শহরে একাধিক মিছিল করেছে ছাত্রলীগের নেত‍াকর্মীরা। পুরো শহরে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, সম্প্রতি খোকা স্থানীয়দের নিয়ে শহরে মাদকবিরোধী বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ীরা এ ঘটনা ঘটাতে পারে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা