কসবায় গোয়েন্দা পুলিশের মাইক্রো ভাংচুর

Kasba-2ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোয়েন্দা পুলিশের একটি মাইক্রোবাসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে অবরোধকারীরা।

শনিবার বেলা ১১টার দিকে কসবা-আখাউড়া সড়কের তেতুইয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তেতুইয়া এলাকায় বালক উচ্চ বিদ্যালয়ের সামনে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে অবরোধকারীরা। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের দলটি মাইক্রোবাস নিয়ে সেখানে যায়। তারা রাস্তায় ফেলে রাখা গাছ সরাতে শুরু করলে অবরোধকারীরা লাঠি-সোটা নিয়ে তাদের ধাওয়া করে।

এরপর পুলিশ সদস্যরা মাইক্রোবাসটি নিয়ে তেতুইয়া মোড়ের দিকে সরে আসলে দুদিক থেকে তাদের উপর হামলা চালানো হয়।

এসময় তাদেরকে বহনকারী মাইক্রোবাসটি ভাংচুর করে অবরোধকারীরা।

ওই গাড়িতে থাকা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম ভূঁইয়া গাড়িতে হামলার কথা স্বীকার করেছেন।  

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা