ব্রাহ্মণবাড়িয়ার স্বর্নের দোকানে অস্ত্র প্রদর্শন করে ছিনতাইয়ের চেষ্টা : বিদেশী পিস্তলসহ আটক ১

downloadনিজস্ব প্রতিবেদক : বুধবার দিন দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার লাখি বাজারে অস্ত্র প্রদর্শন করে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িত সন্দেহে ১ জনকে আটক করেছে। উদ্ধার করেছে বিদেশী পিস্তুল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের লাখি বাজারের মনু মোহন স্টোর এর স্বতাধিকারী ও বণিক সমিতির সদস্য অসিত বণিক জানান, দুপুর প্রায় ২টায় ১৫ জন যুবক ৫ টি মোটর সাইকেল দিয়ে আমার দোকানের সামনে অবস্থান নেয়। তারা আমার দোকানে ঢুকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং সিন্দুক ভাঙ্গার জন্য বারবার চেষ্টা চালায়। এসময় আত্মচিৎকারে আশ পাশের ব্যবসায়ীর তাদের ধাওয়া দিয়ে একজনকে একটি বিদেশী পিস্তলসহ আটক করে। এসময় উত্তেজিত ব্যবয়ারীরা ৩টি মোটর সাইকেল ব্যাপক ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আটককৃত নাইমকে থানায় নিয়ে যায়। তার বাড়ি শহরের কাজী পাড়ায়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুর রহমান জানান, প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটি ছিনতাই। তবে ঘটনটি তদন্ত করা হচ্ছে। ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা তাক্ষনিক ভাবে শহরের বিক্ষোভ করে। সন্ত্রাসীদের গ্রেফতার দাবী করে। বন্ধ রাখে শহরের লাকী বাজারের সকল দোকানপাটসব কটি স্বর্নের দোকান।

এ জাতীয় আরও খবর

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির

ইসরায়েলে সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জে আইজেনকট