ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ব্যবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসীরা। সোমবার রাত ১১ টার দিকে সিংগারবিল বাজার থেকে মানিক মিয়া (৩৮) নামের ঐ ব্যবসায়ী তার বাড়ি কাশীনগর গ্রামে যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে হোন্ডা থেকে টেনে নামিয়ে এলোপাতাড়ি কুপায়। মানিককে জেলা সদর হাসপাতালে ভর্তির পর ঢাকায় পাঠানো হয়। পুলিশ ও মানিকের আত্বীয় স্বজন সুত্রে জানা যায়-পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটানো হয়। মানিকের বাড়ির এক ছেলেকে সম্প্রতি বাচ্চু মেম্বারের বাড়ির লোকজন মারধোর করে। এ ঘটনার জের ধরে মানিক ও বাচ্চুর মধ্যে বিরোধ দেখা দেয়। সোমবার রাতে মানিক বাজার থেকে যাওয়ার পথে সিংগারবিল আবদুল হাজীর বাড়ির সামনে বাচ্চু,নলগড়িয়া গ্রামের রেহান উদ্দিন মেম্বারের ছেলে হাবিব,হারুন,খালেক,কুদ্দুসসহ ২৫/৩০ জনের একটি দল তার ওপর হামলা করে। মানিকের ভাতিজা শাকিল জানান- তার চাচা মানিক মিয়ার অবস্থা ভালো নয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মেজবাহ উদ্দিন জানান- এ ঘটনার বিষয়ে এখনো কেউ মামলা দেয়নি। 

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা