ব্রাজিলকে এগিয়ে রাখল ‘জ্যোতিষী’ বিড়াল মিলু

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের ম্যাচ ফল নিয়ে আলোচনায় উঠে আসা ‘জ্যোতিষী’ বিড়াল মিলু আবারও তার নতুন ভবিষ্যদ্বাণী দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার ব্রাজিল ও নরওয়ের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলকেই এগিয়ে রেখেছে এই বিড়াল।

রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়েকে হারিয়ে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠবে—এমনই পূর্বাভাস দিয়েছে মিলু।

এর আগে বিশ্বকাপে ব্রাজিলের একাধিক ম্যাচ নিয়ে মিলুর পূর্বাভাস সঠিক হওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে এটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থক মিলুর ভবিষ্যদ্বাণীর ওপর আস্থা রাখছেন।

মিলুর মালিক নাতান পিনহেইরো জানান, বিশেষ একটি পরীক্ষার মাধ্যমে তিনি এই ভবিষ্যদ্বাণী করেন। ম্যাচের আগে দুটি বাটিতে আলাদা আলাদা দলের পতাকা লাগিয়ে খাবার রাখা হয়। এরপর বিড়ালটি যে বাটি থেকে খাওয়া শুরু করে, সেই দলকেই বিজয়ী হিসেবে ধরা হয়।

তবে এই পদ্ধতি নিয়ে সমালোচনাও রয়েছে। অনেকেই দাবি করেন, বিড়ালটিকে ইচ্ছাকৃতভাবে একটি নির্দিষ্ট দিকের দিকে পরিচালিত করা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করে মালিক জানিয়েছেন, পুরো প্রক্রিয়া ভিডিও করা হয় এবং এখানে কোনো ধরনের কারসাজির সুযোগ নেই।

উল্লেখ্য, শনিবার আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচে প্রথমবারের মতো মিলুর একটি পূর্বাভাস ভুল হয়। তবে নতুন ম্যাচ ঘিরে তার ভবিষ্যদ্বাণী আবারও কৌতূহল বাড়িয়ে দিয়েছে ফুটবল দুনিয়ায়।

এ জাতীয় আরও খবর

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সংঘর্ষ, তিন মামলায় ২৬ জন কারাগারে

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪ হাজার আসামি, গ্রেপ্তার ৩০